চট্টগ্রাম টুডে

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে নির্যাতনের অভিযোগে খুলশী থানার ওসি আরিফুর ইসলামকে প্রত্যাহার

চট্টগ্রাম টুডে ডেক্সঃ

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা ও লাঞ্ছিত করার ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। খুলশী থানার নতুন ওসি হিসেবে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে পদায়ন করা হয়েছে। অন্যদিকে আরিফুর ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৩ জুন) রাতে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে দেওয়া হয়।

শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসান চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে লালখান বাজারের ফ্লাইওভারের মুখে পুলিশের চেকপোস্টে থামানো হয়। এসময় তাকে বহনকারী সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করা হয়। নাঈম হাসান তার পরিচয় দেওয়ার পরেও তার সাথে চেকপোস্টে কর্তব্যরত পুলিশ সদস্যরা খারাপ ব্যবহার করার অভিযোগ তুলেন।

এরপর চেকপোস্ট থেকে তাকে পুলিশ সদস্যরা এবং সোর্স মারধর করে থানায় নেয় এবং থানায় নেওয়ার পরেও তার সাথে পুলিশের দুর্ব্যবহার করার অভিযোগ উঠে। এ ঘটনায় নাঈমের ভাই কামরুল হাসান সাব্বির বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

নাঈমের বাবা, চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, ‘গত রাতে আমার ছেলেকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে আমি দ্রুত থানায় যাই। ডিউটি অফিসার আমাকে প্রথমে থানায় ঢুকতেই দেননি; দূরে গিয়ে বসতে বলেন।”

এর আগে নাঈম হাসানকে নির্যাতনের অভিযোগে পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) শফিকুল ইসলাম সহ তিন সদস্যকে চট্টগ্রাম নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছিল।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube