অনলাইন ডেক্সঃ
চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ শুক্রবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে।
চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে, দীপক তালুকদার, সুরঞ্জন ভট্টাচার্য্য, রুনু ভট্টাচার্য্য, মধুসূদন চক্রবর্ত্তী, চন্দন চৌধুরী, অমিতাভ দাশ, রূপক শীল, নিউটন সরকার, অমিত লালা, প্রণব দাশগুপ্ত, অনুপ চক্রবর্ত্তী বাবু, সুপায়ন সুশীল সহ বিভিন্ন উপজেলা, থানার নেতৃবৃন্দ। এছাড়াও ম পৌরসভা শাখার পক্ষে বক্তব্য রাখেন সাগর মিত্র, প্রদীপ ধর, মাস্টার সুভাষ সরকার, প্রকৌশলী কাজল শীল, অরুন পালিত বাসু, মিলন বিশ্বাস, অপু বৈদ্য, বিশুরাম বসু সাটু, ছোটন সরকার, বিপ্লব দাশ, হরিপদ চৌধুরী বাবুল, দিলীপ ঘোষ দিপু, সজল চৌধুরী, রূপন মহাজন, উজ্জ্বল শুক্ল দাশ, শাবলু মিত্র, অ্যাডভোকেট লিটন কান্তি গুহ, অনুপ দাশ, প্রকৌশলী রনি সরকার, রাজু চৌধুরী, রূপন সেন, রূপনা চৌধুরী রূপা, বাবুল চৌধুরী, আদিত্য দাশ প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের কোন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে বঞ্চিত রেখে ও তাদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। বক্তারা ভগবান শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননাকারী ও গাইবান্ধা সহ সারাদেশে মন্দির ধ্বংসের হুমকিদাতাদের যথাযথ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
পরবর্তীতে একই স্থানে আরোও কয়েকটি ধর্মীয় সংগঠন একই দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

