সন্দ্বীপ প্রতিনিধি
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)এর নতুন চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। ১১ জুন (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে আগামী এক বছরের জন্য অন্য যেকোনো পেশা, ব্যাবসা কিম্বা সরকারি, বেসরকারি, আধাসরকারী প্রতিষ্ঠান/সংগঠন এর সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে আগামী এক বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান পদে (গ্রেড ২) নিয়োগ দেওয়া হয়েছে। পদে তিনি একজন সিনিয়র সচিব বা সরকারের অতিরিক্ত সচিবের সমতুল্য সুযোগ-সুবিধা পাবেন এবং চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন ও মহাপিকল্পনা বাস্তবায়ন এবং ভবনের নকশা অনুমোদন ও নিয়ম তদারকির পাশাপাশি সিডিএর সার্বিক কার্যক্রম পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের কাজ করবেন।
এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। একইসাথে চট্টগ্রাম নগরের উন্নয়ন কাজে সিটি কর্পোরেশন, ওয়াসা সহ সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সমন্বয় করে কাজ করে যাওয়ার মতামত ব্যক্ত করেন।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক পদে দায়িত্বশীল ছিলেন। তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম ৩ (সন্দ্বীপ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত সকল আন্দোলন সরব ভূমিকা পালন করেছেন এবং বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিলেন। তার বাড়ি সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে।
