চট্টগ্রাম টুডে

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা

চট্টগ্রাম টুডে ডেক্সঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারাম উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতাকে জবাই করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আওয়ামী লীগ নেতার নাম মো.আবু মুছা প্রকাশ মুছা মিয়া। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন। 

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় জেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর পাঠামারা জোয়ারার বিলে এ ঘটনা ঘটে।

মুছা মিয়া কিছুদিন ধরে হোসেনপুর-পাঠামারা বিলে শেলোচালিত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছিলেন। রোববার সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও কুপিয়ে হোসেনপুর বিলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত মুছা মিয়ার ছেলে উজ্জ্বল বলেন, ‘কয়েকদিন আগে আশরাফবাদ গ্রামের সায়েম নামে একজন আমার বাবাকে মারধর করেছিল। বাবা বলেছিলেন বিল গেলে তাকে কিছু টাকা দেবেন। আজ বিকেলে বাবাকে কুপিয়ে ও জবাই করে মেরে ফেলেছে। আমার মনে হচ্ছে সায়েমই বাবাকে হত্যা করেছে।’

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, ‘সন্ধ্যায় খবর পাই হোসেনপুর গ্রামে একজনের মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি সাবেক ইউপি সদস্য আবু মুসার গলাকাটা রক্তাক্ত মরদেহ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube