চট্টগ্রাম টুডে

সন্দ্বীপে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশার সাথে সনাতনী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সন্দ্বীপ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশার সাথে উপজেলার সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৬ জানুয়ারি) মোস্তফা কামাল পাশার নিজ বাস ভবনে সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ইঞ্জিনিয়ার সুজিত নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ আলহাজ্ব মোস্তফা কামাল পাশা।

পূজা উদযাপন পরিষদ নেতা ডাক্তার মৃদুল দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সন্দ্বীপ উপজেলা শাখা ও প্রধান নির্বাচন সমন্বয়কারী এডভোকেট আবু তাহের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা শাখা ও বিএনপির সন্দ্বীপ আসনের বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মজুমদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মাস্টার হরেকৃষ্ণ তালুকদার, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মাস্টার বিকাশ চন্দ্র সাহা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম, রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান মামুন, উপজেলা যুব দলের আহবায়ক নিঝুম খান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক বিপ্লব দাস মতি, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রতন বনিক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল পাশা বলেন, বিএনপি সরকার সবসময় সনাতনী সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করছেন। আপনারা আমাকে সংসদে পাঠানোর দায়িত্ব নেন,আমি আপনাদের দায়িত্ব নিলাম।

সভায় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশ্যে সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মজুমদার বলেন, সন্দ্বীপের সনাতনী সম্প্রদায়ের সংগঠনগুলো এখন একত্রিত। আমরা সবাই ইঞ্জিনিয়ার সুজিত নন্দীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। তিনি একক প্রচেষ্টায় সন্দ্বীপের সনাতনী সম্প্রদায়ের সংগঠনগুলোর ঐক্য ফিরিয়ে এনেছেন। আপনারা আমাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করুন, আমরা আমাদের কর্তব্য পালন করবো।  আমরা এর বেশী কিছু চাইনা।

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট আবু তাহের বলেন, এদেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাইভাই। সবাই বাংলাদেশের নাগরিক। সবার ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি এবং ভবিষ্যতেও করে যাবো।

আলমগীর হোসেন ঠাকুর তার বক্তব্যে বলেন, বিএনপি ক্ষমতায় এলে সনাতনী সম্প্রদায়ের মানুষের সার্বিক নিরাপত্তা সহ আপনাদের সকল ন্যায্য অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করে সবসময় আপনাদের পাশে থাকবো।

সভায় পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অনাদি বরন চক্রবর্তী, বাপ্পী গুহ, মুকুল মজুমদার,  সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র দাস, শারদাঞ্জলী ফোরামের সভাপতি উমেশ মজুমদার রবি, ব্রাহ্মণ সংসদের সভাপতি গোপাল ভট্টাচার্য, গীতা শিক্ষা পরিষদের সভাপতি খোকন রায় চৌধুরী, হিন্দু মহাজোটের সভাপতি নারায়ণ দাস ভুট্টো, গীতা শিক্ষা কমিটির সভাপতি হরিপদ মজুমদার রিপন, জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি রতন বনিক, সন্দ্বীপ ব্রাহ্মণ ঐক্য পরিষদের সভাপতি জিকু ব্যানার্জি, ময়ল গুহ সহ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন মঠ মন্দির প্রতিনিধি  বক্তব্য রাখেন। সভায় সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন হতে আগত সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ও মঠ মন্দিরের প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube