চট্টগ্রাম টুডে ডেক্সঃ
রাজধানীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে পুলিশের এক এসআই এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহটি আফতাব উদ্দিন রিগান নামের এক পুলিশ কর্মকর্তার। আফতাব উদ্দিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ফোর্সে কর্মরত ছিলেন।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আমরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।
তিনি আরও বলেন, আফতাব উদ্দিন ‘৩৫তম আউটসাইড ক্যাডেট-এসআই’ এর ট্রেনিং শেষে ২০১৭ সালে যোগদান করেন। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে ট্রেনিং করতে এসে এখানে ডরমেটরিতে ছিলেন।

