Skip to main content

চট্টগ্রাম টুডে

বিশ্বকাপ খেলবে পাকিস্তান তবে ভারতের সাথে ‘না’

চট্টগ্রাম টুডে স্পোর্টস ডেক্স

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ অংশ নিচ্ছে পাকিস্তান। পাকিস্তান সরকার ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা শেষে দলকে বিশ্বকাপ খেলার অনুমতি দিয়েছে। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের বিশ্বকাপে অংশ গ্রহণের খবরটি নিশ্চিত করেছে দেশটির সরকার। বিবৃতিতে পাকিস্তান সরকার বলেছে, পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার । তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না। ফলে সূচি অনুযায়ী আগামীকাল সোমবার (২রা ফেব্রুয়ারি) বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে পাকিস্তান টিম।

সংবাদমাধ্যম সূত্রে জানাযায়, আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানেই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। পাকিস্তান শুরুতে বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের কথা উত্থাপন করেছিল। এই আলোচনা সমালোচনার মধ্যেই তারা আবার দল ঘোষণা করে। এরপরও পাকিস্তান বিশ্বকাপে অংশ নিবে কি নিবেনা এই নিয়ে আলোচনা চলতে থাকা অবস্থায়  আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড ও সরকার আলোচনা করে এই সিদ্ধান্ত জানিয়ে দেয়।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube