চট্টগ্রাম টুডে

ভারতের দিল্লিতে জুলাই যোদ্ধা মাহাদী আটক

অনলাইন প্রতিবেদক

দেশ ছেড়ে ফিনল্যান্ডে পাড়ি জমাতে ভিসা সংক্রান্ত কাজে ভারত যাওয়া জুলাই যোদ্ধা মাহাদীকে আটক করেছে দিল্লির ইমিগ্রেশন পুলিশ। ১৮ ফেব্রুয়ারী (বুধবার)  দুপুরে তাকে দিল্লির ইমিগ্রেশন থেকে আটক করা হয়। প্রায় ৪০ মিনিট তাকে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশগামী একটি বিমানে তুলে দেওয়া হয়। একইসাথে তার কন্ট্রাক্ট ম্যারেজ (চুক্তিবদ্ধ বিয়ে) করা স্ত্রীকেও আটক করা হয়েছে। মাহাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।

সংবাদমাধ্যম সূত্রে জানাযায়, ভারতস্থ বাংলাদেশের কনসুলেটে একটি সূত্রের বরাতে দ্য ডিসেন্ট জানিয়েছে, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকির প্রেক্ষাপটে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে মাহদীর সাথে যোগাযোগ করা হয়। এরপর আজ দুপুর ১২টা ২০ মিনিটে দিল্লী বিমানবন্দরে সেখানে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তৎক্ষণাৎ তিনি হাইকমিশনের একজন কর্মকর্তাকে বিষয়টি জানান।

মাহাদিকে আটকের আগে তার সাথে চুক্তিবদ্ধ বিয়েতে আবদ্ধ স্ত্রীকে আটক করেছিল দিল্লির পুলিশ। তার ফিনল্যান্ড যাওয়ার জন্য চুক্তিতে বিয়ে করা স্ত্রীকে পুলিশের জিজ্ঞাসাবাদের একটি ভিডিওতে বলতে দেখাযায়, প্রায় ৫ মাস আগে তাদের কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছিল। এর কয়েকঘন্টা পর মাহাদীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ইমিগ্রেশন পুলিশ।

উল্লেখ্য, বছরের শুরুতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হাসানকে আটক করেছিল থানায় নিয়ে যায় শায়েস্তাগঞ্জ থানার পুলিশ। তার মুক্তির দাবিতে মাহদী হাসানের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবুল কালামের কক্ষে অবস্থান নেন। এসময় বাগবিতণ্ডার এক পর্যায়ে মাহদী হাসানকে বলতে শোনা যায়, ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। ওই জায়গা থেকে উনি (ওসি) কোন সাহসে এটা (আন্দোলনকারী হয়েছে তো কী হয়েছে) বললেন। আমি স্ট্রিক্টলি এখানে আসছি। আমরা এতগুলা ছেলে ভাইসা আসছি নাকি?’এরপর পরই মাহাদীকে পুলিশ গ্রেফতার করে এবং কয়েক ঘন্টা পর সে জামিনে মুক্ত হয়।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube