চট্টগ্রাম টুডে

সন্দ্বীপে মোস্তফা কামাল পাশার সাথে সনাতনী নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

সন্দ্বীপ প্রতিনিধি

চট্টগ্রাম ৩ (সন্দ্বীপ) হতে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশার সাথে উপজেলার সনাতনী সম্প্রদায়ের সংগঠনগুলোর নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। ১৩ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল এগারোটায় কামাল পাশার বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় সনাতনী নেতৃবৃন্দ মোস্তফা কামাল পাশাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রতিত্তোরে তিনি সবাইকে মিষ্টিমুখ করান।

মোস্তফা কামাল পাশা সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের আগে আপনারা এইখানে একত্রিত হয়ে আমাকে ধানের শীষ প্রতীকের ভোট দিয়ে জয়যুক্ত করার আশ্বাস দিয়েছিলেন। আপনারা আপনাদের কথা রেখেছেন। আমার জন্য অনেক পরিশ্রম করেছেন। আপনারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি। তাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা,শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ,চট্টগ্রাম উত্তর জেলা শাখার সম্মানিত সহ-সভাপতি,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সন্দ্বীপ শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার সুজিত নন্দী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ঠাকুর, রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান মামুন, উপজেলা যুব দলের সভাপতি নিঝুম খান, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মাস্টার বিধান চন্দ্র দাস (বিএসসি), উপদেষ্টা বিষ্ণুপদ রায়, সহ-সভাপতি মুকুল মজুমদার সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র দাস, অর্থ সম্পদক ডাক্তার শিফন দাস,সদস‍্য মাষ্টার মাধব দাস জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মাস্টার বিকাশ চন্দ্র সাহা,সহ-সভাপতি মনো বিকাশ বনিক, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার,প্রচার সম্পাদক তপন দাস,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মাস্টার হরেকৃষ্ণ তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক বিপ্লব দাস মতি, সদস্য সচিব অপু দাশ আবির,শারদাঞ্জলী ফোরামের সভাপতি উমেশ মজুমদার রবি, ব্রাহ্মণ সংসদের সভাপতি পন্ডিত গোপাল ভট্টাচার্য,সন্দ্বীপ ব্রাহ্মণ ঐক্য পরিষদের সভাপতি জিকু ব্যানার্জি, মাস্টার বিধান চন্দ্র দাস, ডাক্তার সমির ভৌমিক,  মাষ্টার অরুন চন্দ্র দাস ডাক্তার মৃদুল দাস, লিটন দাস (মেম্বার), রাগবীর গুহ,মাস্টার বাবুল দাস,বাদল দাস,সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube