চট্টগ্রাম টুডে

মারাত্মক আহত চট্টগ্রামের এসপি: চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

অনলাইন ডেক্সঃ

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান নাজির আহমেদ খান তার সরকারি বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙ্গে গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সকালে নগরীর কোতোয়ালি থানাধীন সিআরবি এলাকায় অবস্থিত এসপির বাংলো বাড়িতে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্র জানায়, সকালে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হন এসপি। পরে বাসার কর্মচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা জানান, তার বাম পা মারাত্মকভাবে ভেঙে গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। এরপর সোমবার দুপুর ২টার দিকে এসপিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর) ভর্তি করা হয়েছে।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube