Skip to main content

চট্টগ্রাম টুডে

সন্দ্বীপে বিজয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

সন্দ্বীপ প্রতিনিধিঃ

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় এনাম নাহার বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও সন্দ্বীপ আসন হতে মনোনীত প্রার্থী মুহাম্মদ আলাউদ্দীন সিকদার।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি মাওলানা এ এস এম হালিম উল্যাহ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আলাউদ্দীন সিকদার তার বক্তব্যে তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জন্য আল্লাহর এক বিরাট নিয়ামত। এই স্বাধীনতার মূল চেতনা ছিল শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা। আজ বিজয় দিবসে আমাদের শপথ নিতে হবে—দেশকে দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যমুক্ত করে সত্যিকার অর্থে একটি ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই।

সভাপতির বক্তব্য বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, “মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগ, ধৈর্য ও সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়ের মর্যাদা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের ন্যায়নীতি প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা বিজয়ের প্রকৃত লক্ষ্য অর্জন করতে পারি।”

তিনি সকলকে মহান মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের, তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খাঁন, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান প্রমুখ৷

আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশে জামায়াতে ইসলামী মুছাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নাজিম উদ্দীন সিরাজী। এসময় জামায়াতের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube