চট্টগ্রাম টুডে

মাইটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ছাত্রী ফোরামের উদ্যোগে বৃত্তি  পরীক্ষার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত

  • সন্দ্বীপ প্রতিনিধি

সন্দ্বীপের মাইটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত মেধা বৃত্তি ২০২৫ পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রাক্তন ছাত্র ছাত্রী ফোরামের সহ-সভাপতি ইন্জিনিয়ার সুজিত নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোশারফ হোসেন ভুঁইয়া (আকবর)। বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন ছাত্র গৌতম কুমার শীল ও কামরুজ্জামান মুরাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মাহমুদুর রহমান মান্না। ​বিশেষ অতিথি ছিলেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেধাবৃত্তি-২০২৫ এর পৃষ্ঠপোষক জনাব এনামুল হক সাহেদ ।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার সুজিত নন্দী বলেন, মাইটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় সন্দ্বীপের একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে অনেক ছাত্রছাত্রী এখন দেশ বিদেশে অনেক উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত। আমরা প্রাক্তন ছাত্র ছাত্রী ফোরাম চাই আগামীদিনগুলোতে এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা আরো গৌরবময় স্থানে অধিষ্ঠিত হোক।

প্রধান অতিথি মোশারফ হোসেন ভুঁইয়া (আকবর) বলেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী ফোরাম বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রেখে চলছে। এই বৃত্তি পরীক্ষা মেধাবীদের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি করে তাদের বই মুখী করে তুলবে।

প্রাক্তন ছাত্র ছাত্রী ফোরামের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী ফোরাম বিদ্যালয়ের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়।

মাহমুদুর রহমান মান্না তাঁর বক্তব্যে বলেন, “বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়, এটি তোমাদের মেধার রাষ্ট্রীয় ও সামাজিকভাবে স্বীকৃতি।” অন্যান্য অতিথিরাও শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষায় শিক্ষিত হয়ে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।

প্রথম বারের মতো অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৫৪ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে একজন ট্যালেন্টপুল ও চারজন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেকের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক এবং প্রাক্তন ছাত্র ছাত্রী ফোরামের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube