চট্টগ্রাম টুডে

ফটিকছড়িতে বাইক ধাওয়া করতে গিয়ে এসআইসহ দুইজনের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে সিগন্যাল অমান্য করা একটি মোটরসাইকেল ধাওয়া করতে গিয়ে প্রাণ গেলো এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন। এছাড়া আহত হয়েছেন আরেকটি মোটরসাইকেলের আরোহী ও এক পুলিশ কনস্টেবল।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—মানিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম (৪০) এবং মোটরসাইকেল আরোহী মোহাম্মদ হাফিজ (৩০)।

আহত দু’জন হলেন—কনস্টেবল আব্দুল্লাহ আল নোমান (২৬) ও মোটরসাইকেল আরোহী মো. ইয়াছিন (২০)।

জানা গেছে, পুলিশের সিগন্যাল অমান্য করে একটি মোটরসাইকেল চলে যায়। ওই গাড়ির পিছু নেন সাইফুল ও নোমান। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এসআই সাইফুল ও মোটরসাইকেল আরোহী হাফিজ মারা যান। আহত হন নোমান ও অপর মোটরসাইকেল আরোহী ইয়াছিন।

ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রফিক বলেন, মোটরসাইকেলে সংঘর্ষে ঘটনায় মানিকছড়ি থানার এক এসআই ও পথচারীসহ দু’জন নিহত হয়েছেন। আরেক পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও দু’জন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube