চট্টগ্রাম টুডে

বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালেগেলেন তিন বাহিনীর প্রধান

চট্টগ্রাম টুডে ডেক্সঃ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তিন বাহিনীর প্রধানগণ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায়ও সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানদের রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা জানানো হয়েছে।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

মঙ্গলবার রাত সাড়ে আটটার পর হাসপাতালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তাঁরা বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার খোঁজখবর নেন। রাত নয়টার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান হাসপাতাল থেকে বের হন। এর কিছুক্ষণ পর বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন হাসপাতালে আসেন। তারা হাসপাতালে এক ঘন্টার বেশী সময় কাটান।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube