চট্টগ্রাম টুডে ডেক্সঃ
শ্রীলঙ্কায় ১৪ মাস আগের মেয়াদোত্তীর্ণ খাদ্য ত্রাণ হিসেবে পাঠিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়ছে পাকিস্তান।
শ্রীলঙ্কার ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় দেশটির পক্ষ থেকে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছিল। সেই আহবানে সাড়া দিয়ে বন্যাদুর্গত প্রতিবেশী দেশে খাদ্য সহযোগিতা পাঠিয়ে প্রচারের জন্য তা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছিল দেশটির হাই কমিশন। কিন্তু তাতেই শুরু হয় তীব্র সমালোচনা। প্রশংসার বিপরীতে নিন্দার ঝড় উঠেছে হাই কমিশনের পোস্ট করা সেই ছবির কারনে। কারণ পোস্ট করা ছবিতে দেখা যায়, শ্রীলঙ্কায় পাঠানো খাবারের প্যাকেটগুলোতে উল্লেখিত তারিখ বলছে, খাবারগুলো ছিল মেয়াদোত্তীর্ণ! খাবার গুলোতে মেয়াদ উত্তীর্ণের তারিখ (এক্সপায়েরি ডেট) হিসেবে উল্লেখ করা হয়েছে: ১০/২০২৪। অর্থাৎ, প্রায় ১৪ মাস আগে অক্টোবর ২০২৪ তারিখেই খাবারগুলো মেয়াদোত্তীর্ণ হয়েছে।
গত কয়েকদিন আগে ঘূর্ণিঝড় ডিটওয়াহ-এর প্রভাবে শ্রীলঙ্কায় সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত এখন পর্যন্ত ৩৯০ জনের প্রাণহানি হয়েছে। শ্রীলঙ্কা সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে ইতোমধ্যেই এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েও আহ্বান জানিয়েছিল।

