চট্টগ্রাম টুডে

আগে চুরি করতাম, এবার থেকে কিনতে হবে

চট্টগ্রাম টুডে, বিনোদন ডেক্সঃ

“আগে চুরি করতাম, এখন থেকে কিনতে হবে” এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন ভারতীয় মডেল ও টলিউডের নায়িকা শৌরসেনী মৈত্র। সম্প্রতি তিনি  সাংবাদিকদের বলেছেন, একটা জিনিস এবারের শীতে আমার খুব মিস হয়ে যাবে। আমি বয়ফ্রেন্ডের (প্রেমিক) থেকে তার হুডি চুরি করতাম। এবার আর সেটা হবে না। মনে হয় এবার আমাকে একটা কিনতে হবে। এবার আর চুরি করা যাবে না।

একসময় ব্যবসায়ী নিখিল জৈনের ব্যবসার প্রচারমুখ ছিলেন সৌরসেনী। সেই সূত্রেই বাড়ে দুজনের ঘনিষ্ঠতা, যা পরে মন দেওয়া-নেওয়ায় গড়ায়। এ বছরের শুরুতে তেমনটা প্রকাশ্যেই এনেছিলেন সৌরসেনী। তবে এবার অভিনেত্রীর মন্তব্যে যেন বিচ্ছেদের সুর।  গত বছর শীতে জমিয়ে প্রেম করেছিলেন টলিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্র। এ বছর তিনি ‌‘সিঙ্গেল’। অন্তত তার কথায় এমনটাই বোঝা যায়। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সৌরসেনী।

শীতকালের প্রসঙ্গ টেনে এক আক্ষেপের কথা বলেন তিনি, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাই তিনি বলেন, আগে প্রেমিক নিখিলের হুডি চুরি করে পড়তে, এবার তাকে হুডি কিনতে হবে। 

অভিনেত্রীর এমন কথায় আলোচনা হচ্ছে টলিউডে। দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। তাদের প্রশ্ন, তবে কি সৌর-নিখিল আলাদা হয়ে গেলেন। যদিও এ বিষয়ে দুজনের কেউই আলাদাভাবে কিছু বলেননি।

প্রসঙ্গত, নিখিল জৈন টলিউডের আরেক নায়িকা নুসরাত জাহানের সাবেক স্বামী। নুসরাতের সঙ্গে বিয়ে ভাঙার পরেই সৌরসেনীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি, এমনটাই গুঞ্জন।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube