চট্টগ্রাম টুডে

বিএনপির এমপি মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাসে নেতার মৃত্যু

চট্টগ্রাম টুডে ডেস্ক:

দলীয় এমপি প্রার্থীর মনোনয়ন ঘোষণার খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে স্ট্রোক করে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের কালারমার ছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত বিএনপি নেতার নাম ফরিদুল আলম। নিহত ফরিদুল আলম ফরিদ কালারমার ছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে কক্সবাজার -২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নাম ঘোষণা করেন। দলীয় নেতাকর্মীরা ফরিদকে আলমগীর ফরিদের দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরটি জানান। ফরিদ তখন চিৎকার করে ওঠেন, চরম উল্লাসে লাফ দেন। আর ঠিক সেই সময়ই হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবার ও দলীয় সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিএনপির মনোনীত প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ সংবাদ মাধ্যমকে বলেন, ফরিদুল ছিলেন দলের নিবেদিত প্রাণ নেতা। তাঁর মৃত্যু শুধু পরিবারের নয়, আমাদের দলেরও বড় ক্ষতি। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ছিলেন

 

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube