চট্টগ্রাম টুডে

সন্দ্বীপে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

সন্দ্বীপ প্রতিনিধি

চট্টগ্রামের সন্দ্বীপে অপারেশন ডেভিল ফান্ট ফেজ ২ পরিচালনা করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ২টি দেশীয় অস্ত্র জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ কর্তৃক চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন বুদ্দার পুকুর সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে, আভিযানিক দল কর্তৃক উক্ত আস্তানায় তল্লাশী চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ২টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।জব্দকৃত অস্ত্র ও তাজা কার্তুজের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

উল্লেখ্য, কোস্টগার্ড সন্দ্বীপের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। চলতি সপ্তাহে আরো একটি অভিযানে অস্ত্র উদ্ধার করেছে। তবে উদ্ধারকৃত অস্ত্রগুলো কার সে বিষয়ে কোন তথ্য জানাননি।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube