সন্দ্বীপ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ সংসদ নির্বাচনে সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় সহ তাদের কাছে ভোট চাওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের এক ও দুই নম্বর ওয়ার্ডের ভোটারদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে সন্দ্বীপ আসনে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সুজিত নন্দী, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.ওমর ফারুক সুজন মেম্বার, বিএনপি নেতা নুরুল আমিন, যুবদল নেতা মো. আশ্রাফ, মো.মামুন সহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। ইঞ্জিনিয়ার সুজিত নন্দী বলেন, বিএনপি সরকার বাংলাদেশের গ্রামবাংলার মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন। বিএনপি ক্ষমতায় আসলে আমাদের নেতা তারেক রহমানক ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রতিটি মানুষের কাছে সরকারি সকল সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে। দেশের কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে, দেশকে কৃষি ও শিল্পে স্বয়ংসম্পূর্ণ করা হবে। এই লিফলেট বিতরণ ও কুশল বিনিময়ের মাধ্যমে আমরা ভোটারদের কাছে এই তথ্যগুলো পৌঁছে দিচ্ছি।

