Skip to main content

চট্টগ্রাম টুডে

সন্দ্বীপে কোস্টগার্ডের অভিযান অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ আটক দুই

সন্দ্বীপ প্রতিনিধি

সন্দ্বীপে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, গোলাবারুদ সহ দুইজনকে আটক করেছে। ৫ ফেব্রুয়ারী মধ্যরাতে উপজেলার একটি ব্রিকস ফিল্ডে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ ভাবে এই অভিযান পরিচালনা করেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে সন্দ্বীপ থানাধীন বেড়িবাঁধ এলাকার একটি ইটভাটাসংলগ্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube