চট্টগ্রাম টুডে

জ্বালানি তেলের সংকটে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত 

নিজস্ব প্রতিবেদক

দেশের জ্বালানি তেলের সংকট মোকাবিলায় পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। দেশটি এবার বাংলাদেশকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করছে। ডিজেল আসার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ।

গত রবিবার দেশের জ্বালানি সংকট মেটাতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ- ভারত পাইপলাইন দিয়ে আগামী ৪ মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আনার আনুষ্ঠানিক প্রস্তাব দেন। সেই প্রস্তাবে সম্মত হয়ে এই জ্বালানি তেল সরবরাহের উদ্যোগ নিয়েছে ভারত। ভারতের আসামের নুমালিগড রিফাইনারী থেকে পাইপ লাইনের মাধ্যমে এই তেল দেশে আসবে। 

এই বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ জানান, ইতিমধ্যে ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবারের মধ্যে পাইপলাইনে করে বাংলাদেশে পৌঁছাবে এ ডিজেল। জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে।

 

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube