চট্টগ্রাম টুডে

মুন্সিগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শিশু বৃদ্ধ সহ ১৬ জন আহত 

অনলাইন ডেক্স

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে প্রতিপক্ষের উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় একই ঘরের তিনজন শিশু ও একজন বৃদ্ধসহ ১৬ জন মারাত্মক ভাবে আহত হয়েছে। এছাড়া আরও প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রাতে অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকার সময় মান্নান গ্রুপের লোকজন প্রতিপক্ষ মিজান গ্রুপের বাড়িঘরে শটগান, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে গুলি ও এলোপাতারি হামলা চালায়।এতে ঘরে থাকা লঘুমন্ত মানুষ কিছু বুঝে ওঠার আগেই অনেকেই গুলিবিদ্ধ ও আহত হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও দোহারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ খন্দকার জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, স্থানীয় পর্যায়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান গ্রুপের লোকজন প্রতিপক্ষ মিজানের পরিবারসহ তার গ্রুপের লোকজনের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই ঘটনায় জড়িতদের ধরতে র‍্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্পের সদস্যরা তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে। তারা এই ঘটনায় জড়িত সন্দেহে মহাসিন খান, হারুন রশিদ খান ও মানান খানকে আটক করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube