নিজস্ব প্রতিনিধি
৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে চট্টগ্রামের কাজীর দেউরিতে অবস্থিত অন্যতম সেরা দাবা প্রতিষ্ঠান চেসকোড একাডেমির উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিনজন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। পুরষ্কার প্রাপ্তরা হলেন “দাবায় বিশেষ কৃতিত্ব সম্মাননা” ক্যাটাগরিতে হিসেবে পুনারী ফিদে মাস্টার তানিমা পারভীন, “দাবা উন্নয়নে অবদানের স্বীকৃতি” ক্যাটাগরিতে দাবা সংগঠক শায়লা মাহমুদ এবং “উদীয়মান দাবা প্রতিভা সম্মাননা” ক্যাটাগরিতে নারী ক্যান্ডিডেট মাস্টার ওম্নিয়া বিনতা ইউসুফ লুবাবা।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক মহসিন জামাল পাপ্পু, আলী কায়সার, আলী আবছার এবং বিশেষ অতিথি হাসান মারুফ রুমি এবং সাইমা আলম প্রমুখ। উল্লেখ্য, নারীদের দাবা খেলায় অংশগ্রহণ ও অবদানের স্বীকৃতি দিতেই এই আয়োজন করা হয়।

