চট্টগ্রাম টুডে

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে রোটারির ঈদ পুনর্মিলনী উদযাপন

বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে রোটারির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোটারি রিপসা টিমের উদ্যোগে গত ৩১ মার্চ সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইভেন্ট চেয়ার রোটারিয়ান পিপি ক্যাপ্টেন আতাউর রহমান পিএইচএফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি বাংলাদেশ রিপসা কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক আবিদুজ্জামান একেএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট এডভাইজার পিডিজি আব্দুল আহাদ এবং অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কোঅর্ডিনেটর ও দৈনিক পূর্বকোণের সম্পাদক পিপি রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিপি ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলাম, রিপসা কোঅর্ডিনেটর পিপি মনিরুজ্জামান, পিপি আজিজুল হক, স্পেশাল এইড পিপি ফেরদৌস আরা বেগম ও পিপি এমদাদুল আজিজ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ডিপুটি কোঅর্ডিনেটর সিপি মোঃ নজরুল ইসলাম নান্টু, পিপি মিনহাজ উদ্দিন নাহিয়ান, সিপি ইব্রাহিম হাসান ও পিপি অ্যাডভোকেট সওকত আওয়াল চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান আরিফুল ইসলাম এবং রোটারি ইনভোকেশন পাঠ করেন প্রেসিডেন্ট তাহিয়া কবির। এতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৪৩টি রোটারি ক্লাবের দুই শতাধিক সিনিয়র রোটারিয়ান, ক্লাব প্রেসিডেন্ট ও রোটারি পরিবারের সদস্যরা অংশ নেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, সাম্য ও মানবিকতার এক অনন্য বন্ধন। তিনি উল্লেখ করেন, সুবিধাবঞ্চিত মানুষের সেবায় রোটারিয়ানদের অবদান প্রশংসনীয়। পোলিও নির্মূলে রোটারি বাংলাদেশের এক মিলিয়ন ডলার অনুদান একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এ অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে পিপি মিনহাজ উদ্দিন নাহিয়ানকে মনোনীত করা হয়েছে।
শেষে বিভিন্ন ইভেন্ট, র‌্যাফেল ড্র, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ফেলোশিপ ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube