সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি
গত ২৬ মে সোমবার বিকাল ৩ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সন্দ্বীপ উপজেলার আওতাধীন বাউরিয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বাউরিয়া ইউনিয়নের শ্রীশ্রী জগন্নাথ দেবালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রকৌশলী সুজিত নন্দী। সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোহন্ত দাসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাষ্টার বিধান চন্দ্র দাস। অনুষ্ঠানে প্রথম অধিবেশনে মহান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মজুমদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মাস্টার বিকাশ চন্দ্র সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মাস্টার হরেকৃষ্ণ তালুকদার, গোপাল ভট্টাচার্য, লিটন দাস মেম্বার প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ডাক্তার বিকাশ দাসকে সভাপতি, সজিব দাসকে সাধারণ সম্পাদক, ধনরাম দাসকে সহ সাধারণ সম্পাদক, অর্জুন দাসকে অর্থ সম্পাদক ও সব্যসাচী রায়কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সন্মেলন ও কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা, সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দ ও বাউরিয়া ইউনিয়নের পূজামণ্ডপ ও মঠ-মন্দিরের প্রতিনিধিসহ সকল সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
