চট্টগ্রাম টুডে

সন্দ্বীপে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশার সাথে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় 

সন্দ্বীপ প্রতিনিধিঃ

সন্দ্বীপে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তফা কামাল পাশার সাথে সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর)  বিকাল ৪টায় মোস্তফা কামাল পাশার তালতলী ইউনিয়নস্থ বাড়িতে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপি মনোনীত প্রার্থী ও তিনবারের সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, বিএনপি গণ মানুষের দল। বিএনপি ক্ষমতায় আসলে সনাতনী সম্প্রদায়ের মানুষ সুখে থাকবে, শান্তিতে বসবাস করবে। বিএনপি সবসময়ই সনাতনী সম্প্রদায়ের মানুষের শান্তি ও নিরাপত্তার জন্য কাজ করে।

এসময় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দরা কামাল পাশার কাছে তাদের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

শুভেচ্ছা বিনিময়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার উপদেষ্টা প্রকৌশলী সুজিত কুমার নন্দীর নেতৃত্বে সন্দ্বীপ উপজেলা কমিটির সভাপতি চন্দন কুমার মজুমদার, সহ-সভাপতি উমেশ মজুমদার রবি, সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র দাস,  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মাস্টার হরেকৃষ্ণ তালুকদার, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মাস্টার বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক বিপ্লব দাস মতি, সদস্য সচিব অপু দাস, ব্রাহ্মণ সংসদের সভাপতি গোপাল ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান মামুন, উপজেলা যুবদলের আহবায়ক নিঝুম খান, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মাস্টার বিধান চন্দ্র দাস, মাষ্টার বিষ্ণুপদ রায়, সাংগঠনিক সম্পাদক লিমন দাস, অর্থ সম্পাদক শিপন কুমার দাস, মাস্টার বিধান চন্দ্র দাস (এবি হাই স্কুল), কৃষ্ণধন দাস, লিটন দাস (মেম্বার), গোপাল মজুমদার, সদস্য মাস্টার মাধব চন্দ্র দাস, রাগবীর গুহ, মিহির মজুমদার সহ সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube