চট্টগ্রাম টুডে

চট্টগ্রাম ৩ (সন্দ্বীপ) আসনের বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা

সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধি

সংসদীয় আসন ২৮০, চট্টগ্রাম ৩ (সন্দ্বীপ) হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মোস্তফা কামাল পাশার নাম ঘোষণা করা হয়েছে। আজ (৪ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।  মোস্তফা কামাল পাশা রাজনৈতিক জীবনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে উঠে এসে পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তিনবার সংসদ সদস্য ছিলেন। 

মোস্তফা কামাল পাশা বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্বরত রয়েছেন। তিনি রাজনৈতিক জীবনে তিনি ১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা চারবার সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপর ১৯৯০ সালে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সন্দ্বীপ আসন হতে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। প্রবীণ নেতা হিসেবে দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সাথে ওনার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube